news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

যুক্তরাষ্ট্র

এপস্টেইন ইস্যু সিএনএনের সাংবাদিককে অপমান করলেন ট্রাম্প

Next.js logo

প্রকাশিত:

৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজটি শেয়ার করুন:

আবু জাফরঃ এপস্টেইন ইস্যুতে প্রশ্ন করার কারণে সিএনএনের সাংবাদিককে 'বাজে রিপোর্টার' আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Thumbnail for এপস্টেইন ইস্যু সিএনএনের সাংবাদিককে অপমান করলেন ট্রাম্প
ইনকিলাব

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে একটি বিল সইয়ের পর প্রশ্নোত্তর পর্বে এপস্টেইন কেলেঙ্কারিতে বেঁচে যাওয়া ভুক্তভোগীদের উদ্দেশ্যে ট্রাম্প কিছু বলতে চান কিনা- এমন প্রশ্ন করেন সিএনএনের সাংবাদিক কেইটিন কলিনস।

এরপরই কলিনসকে আক্রমণ করে বসেন ট্রাম্প। বলেন, কলিনস একজন বাজে রিপোর্টার। কলিনসের মতো সাংবাদিকদের কারণেই সিএনএনের জনপ্রিয়তা নিম্নমুখী বলেও মন্তব্য করেন তিনি। এসময় অন্য এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্লিনটন দম্পতিকে এপস্টেইন ইস্যুতে সাক্ষ্য দিতে হচ্ছে বলে তার খুব খারাপ লাগছে।

ট্রাম্প বলেন, তুমি একটা বাজে রিপোর্টার। তোমার মতো রিপোর্টারদের কারণেই সিএনএনের রেটিং এত খারাপ। তোমাকে আমি প্রায় ১০ বছর ধরে চিনি। কিন্তু কোনোদিন হাসতে দেখেছি বলে মনে পড়ে না। হাসো না কারণ, তুমি জানো তুমি অসৎ। সিএনএনের লজ্জা হওয়া উচিৎ যে তুমি তাদের একজন কর্মী।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এপস্টেইন ইস্যু সিএনএনের সাংবাদিককে অপমান করলেন ট্রাম্প